📜 শর্তাবলী (Terms & Conditions)

আমাদের সেবা গ্রহণের পূর্বে নিচের শর্তাবলীসমূহ ভালোভাবে পড়ে নিন।

১. পেমেন্ট নীতি

কাজ শুরু করার পূর্বে ৫০% অগ্রিম প্রদান করতে হবে এবং বাকি ৫০% কাজ সম্পন্ন হওয়ার পর প্রদান করতে হবে। সম্পূর্ণ পেমেন্টের পরই প্রজেক্ট ডেলিভারি করা হবে।

২. সাপোর্ট

নির্ধারিত প্যাকেজ অনুযায়ী ৩, ৬ বা ১২ মাস সাপোর্ট প্রদান করা হয় শুধুমাত্র বিদ্যমান ফিচারের সমস্যার জন্য।

৩. সেলস গ্যারান্টি

আমরা কোনো প্রকার বিক্রয় বা ব্যবসায়িক সফলতার গ্যারান্টি প্রদান করি না।

৪. নিষিদ্ধ কাজ

জুয়া, মদ, লটারি বা অবৈধ কোনো ব্যবসার ওয়েবসাইট আমরা তৈরি করি না।

৫. লাইসেন্স

Laravel স্ক্রিপ্ট শুধুমাত্র নির্দিষ্ট ডোমেইনের জন্য লাইসেন্সপ্রাপ্ত। অন্য কোথাও ব্যবহার বা বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৬. গোপনীয়তা

আপনার কোনো তথ্য তৃতীয় পক্ষের সাথে শেয়ার বা বিক্রি করা হয় না।

৭. ব্র্যান্ডিং

“Developed by Topper IT” থাকতে পারে। এটি সরালে ভবিষ্যতে সাপোর্ট প্রদান করা হবে না।

৮. রিফান্ড

ডোমেইন ও হোস্টিং ক্রয়ের পর কোনো রিফান্ড প্রদান করা সম্ভব নয়।

৯. যোগাযোগ

📞 01730-724303, 01324-291903
WhatsApp / Call / Office Visit

১০. হোস্টিং

হোস্টিং রিনিউ ক্লায়েন্টের দায়িত্ব। ১৫ দিন আগে যোগাযোগ করতে হবে।

১১. সার্ভিস চার্জ

বার্ষিক টেকনিক্যাল চার্জ ৩,০০০ – ১৫,০০০ টাকা।